আফগানিস্তান ভিত্তিক মুজাহিদীন সংগঠন তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণণা করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস। সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়া...
আফগানিস্তান ভিত্তিক মুজাহিদীন সংগঠন তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বর্ণণা করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস।
সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জে কারনি তালেবানকে সন্ত্রাসী সংগঠন বলতে অস্বীকার করেন।
তালেবানকে যুক্তরাষ্ট্র এখনো সন্ত্রাসী সংগঠন বলে মনে করে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জে কারনি বলেন, আমরা তালেবানকে শত্রু পক্ষ বলে মনে করি। তাদের সাথে আমাদের যে যুদ্ধ চলছে তাতে যুক্তরাষ্ট্র প্রায় এক দশক ধরে জড়িত।
হোয়াইট হাউসের মূখপাত্র জোশ আর্নেস্ট বলেন, এটা সত্য যে তালেবান ও আল-কায়দার মাঝে একটা পার্থক্য টানা এখন খুব গুরুত্বপূর্ণ। আর আমরা বলব, তালেবান একটা অতি বিপজ্জনক সংগঠন।
ডেপুটি প্রেস সেক্রেটারি এরিক শুলজ বলেন, আমিও বলতে চাই যে, তালেবান একটি সশস্ত্র যোদ্ধা। আল-কায়েদা বা আইএস হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ২০০০ তালেবান যোদ্ধা, নেতা, সমর্থক ও পৃষ্ঠপোষকতাকারীর উপর সন্ত্রাস-বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করেছে।
হোয়াউট হাউসের এমন বিবৃতিতে ওবামা প্রশাসন বিরোধীদের ব্যাপক তোপের মুখে পড়েছে।
সত্যিকার অর্থে আইএস’র পক্ষ থেকে খিলাফতের ঘোষণা আসার পর খিলাফতকে গ্রহণ করার ব্যাপারে তালেবান ও আল-কায়েদা’র মধ্যে সাময়িকভাবে যে টানাপোড়নের সৃষ্টি হয়েছে সেটার সুযোগ নিয়ে কুফফারদের শিরোমণি আমেরিকা তালেবানদের প্রতি নমনীয় হয়ে তালেবানদেরকে নিজেদের দলে ভেড়ানোর নীলনকশা বাস্তবায়ন অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে ।
সূত্র: এএফপি
কোন মন্তব্য নেই