লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের ৯২৫ মেইন পিলারের ভারতীয় অভ্যন্তর থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় ২১ সিংগীমারী বিএসএফ ক্যাম্পের ...
লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তের ৯২৫ মেইন পিলারের ভারতীয় অভ্যন্তর থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় ২১ সিংগীমারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অনুপ্রবেশের ঘটনাটি ঘটে।
দুর্গাপুর বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মমতাজ উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ’র হাতে আটককৃত দিপু বর্মণ নীলফামারী জেলার জলঢাকা উপজেলার সুবেন বর্মনের ছেলে। সে সকালে এ সীমান্ত দিয়ে ভারতের কুচবিহারে তার বোনের বাড়ি যাওয়ার সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে বিএসএফকে প্রতিবাদ পত্র দিলে পরে সকাল দশটার দিকে ৯২৪ মূল পিলারের জিরো পয়েন্টে ঘণ্টা-ব্যাপী কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির দুর্গাপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মমতাজ উদ্দিন ও ভারতের ২১ সিংগীমারী বিএসএফ ক্যাম্পের কমান্ডার এসআই জুয়েল নেতৃত্ব দেন।
বৈঠকে আটকের বিষয়টি স্বীকার করেছে বিএসএফ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশি নাগরিক দিপুকে আইনের মাধ্যমে ফেরতের বিষয়ে বিএসএফ আশ্বাস দিয়েছেন বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই