Page Nav

HIDE

এই ব্লগটি সন্ধান করুন

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

মৃত্যুর মুখে থাকা ফিলিস্তিনী বন্দী খাদের আদনানের মুক্তি দেয়নি ইসরাইলি আদালত

  দীর্ঘদিন ধরে বিনা বিচারে ফিলিস্তিনের নাগরিক খাদের আদনানকে বন্দী করে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার প্রতিবাদে টানা ...

 


দীর্ঘদিন ধরে বিনা বিচারে ফিলিস্তিনের নাগরিক খাদের আদনানকে বন্দী করে রেখেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। যার প্রতিবাদে টানা ৭৮ দিন ধরে অনশনে রয়েছেন তিনি। তার মুক্তির বিষয়টি একটি আদালতে পেশ করা হলেও তা প্রত্যাখ্যান করেছে দখলদার ইসরাইল।

সোমবার (২৪ এপ্রিল) ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের অধিবেশনে অংশ নেন খাদের আদনান। তবে আদালত তার মুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, আদালত চলাকালীন সময়ে স্বাস্থ্যের অবনতির কারণে বেশ কয়েকবার জ্ঞান হারান আদনান। এসময় তার স্ত্রী আদালতে উপস্থিত থাকলেও তিনি তার সাথে যোগাযোগে অক্ষম ছিলেন।

ইসরাইলি কারাগারে কঠোর নজরদারিতে রাখা হয়েছে খাদের আদনানকে। তাকে সর্বদা ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।

গণমাধ্যমকে দেওয়া তার স্ত্রীর একটি সাক্ষাৎকার অনুযায়ী তাকে কারাগারে জোরপূর্বক খাওয়ানোর আশঙ্কা রয়েছে।

৪৪ বছর বয়সী খাদের আদনানকে গত ৫ ফেব্রুয়ারি দখলদার বাহিনী জেনিনের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এরপর এই অবৈধ আটকের প্রতিবাদে তিনি অনশন শুরু করেন।

অবৈধ দখলদারিত্বের প্রতিবাদ ও রাজনৈতিক কার্যকলাপের জন্য গত ২০ বছরে মোট ১২ বার গ্রেফতার করা হয় খাদের আদনানকে। ইসরাইলি কারাগারে তিনি মোট ৮ বছর কাটিয়েছেন। তিনি ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের একজন সিনিয়র সদস্য।

উল্লেখ্য, এর পূর্বে ২০১২ সালে তিনি ৬৬ দিন ও ২০১৫ সালে ৫৬ দিন দীর্ঘ অনশন করেন।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

কোন মন্তব্য নেই