Page Nav

HIDE

এই ব্লগটি সন্ধান করুন

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

লেবানন-সিরিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে ইসরাইল

লেবানন এবং সিরিয়া সীমান্তে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজ...

লেবানন এবং সিরিয়া সীমান্তে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য পাল্টা হামলার মোকাবেলায় এ জাতীয় তৎপরতা চালাচ্ছে ইসরাইল।

আরবি নিউজ চ্যানেল স্কাই নিউজ জানিয়েছে, কথিত আয়রন ডোম ক্ষেপণাস্ত্র উত্তরে সরিয়ে নিয়েছে ইসরাইল।

এ ছাড়া, উত্তরাঞ্চীয় সামরিক ঘাটিগুলোর সতর্কতার মাত্রা বাড়িয়েছে। নতুন করে এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে কোনো মন্তব্য করে নি ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। গত রোববার অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির কৌশলগত কুনেইত্রা শহরে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় ছয় হিজবুল্লাহ যোদ্ধা মারা যাওয়ার পর এ তৎপরতা গ্রহণ করেছে ইসরাইল।

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন বলেছে, হিজবুল্লাহর ছয় সদস্যের ওপর হামলার জবাব হবে ইসরাইলের জন্য বেদনাদায়ক। এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আলী আল্লাহদাদি মারা গেছে । নিহত হওয়ার খবরটি আইআরজিসি নিশ্চিত করেছে।
এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালানো এবং টানা ৫০ দিন যুদ্ধ করার জন্য সেনাদের পুরস্কার দেবে ইহুদিবাদী ইসরাইল।

গত জুলাইেয়র প্রথম দিকে শুরু হয়ে ওই যুদ্ধ ৫০ দিন স্থায়ী হয় এবং তাতে অন্তত ২,১০০ ফিলিস্তিনি শহীদ ও প্রায় ১২,০০০ আহত হয়েছেন। ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, ৫৩ জন সিপাহী ও কর্মকর্তাকে পুরস্কার দেবে ইসরাইল।

গত মঙ্গলবার এক ঘোষণায় ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধে মেধাবি নৈপুণ্য ও সাহসিকতা দেখানোর জন্য কয়েকটি ইউনিটকেও পদক দেয়া হবে।
অন্যদিকে, ইহুদিবাদী ইসরাইলের জন্য লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর জবাব হবে খুবই বেদনাদায়ক। হিজবুল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে।

গত রোববার অধিকৃত সিরিয়ার গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধামমারা যাওয়ার পর সংগঠনটি এ কথা বলল। তারা বলেছে, হিজবুল্লাহর ছয় সদস্যের ওপর হামলার জবাব হবে ইসরাইলের জন্য বেদনাদায়ক ও অপ্রত্যাশিত তবে সর্বাত্মক যুদ্ধ যাতে শুরু না হয় সে বিষয়ে নিয়ন্ত্রণ থাকবে। ওয়েবসাইট।

কোন মন্তব্য নেই