হো চি মিনকে চিনেন? অবশ্যই চেনার কথা।ভিয়েতনামের প্রাণপুরুষ তিনি।দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন বাহিনীকে কুপোকাত করে ভিয়েতনামে বিজয় পতা...
হো চি মিনকে চিনেন?
অবশ্যই চেনার কথা।ভিয়েতনামের প্রাণপুরুষ তিনি।দীর্ঘ এক রক্তক্ষয়ী যুদ্ধে মার্কিন বাহিনীকে কুপোকাত করে ভিয়েতনামে বিজয় পতাকা উড্ডীন করেছিলেন এই গেরিলা নেতা।
মাও সেতুং কে চিনেন?
উনাকেও তো অবশ্যই চেনার কথা।গেরিলা নেতা, চীনের কমিউনিস্ট পার্টি ও সমাজতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা।
এর্নেস্তো চে গেভারাকে চিনেন?
উনাকে তো না চেনার কিছু নাই। এই গেরিলা নেতা কিউবার বিপ্লবের নায়ক।উনাকে অবশ্যই চেনার কথা। রাস্তায় বের হলেই চে গুয়েভারার ছবিযুক্ত টি শার্ট আর ক্যাপ চোখে পড়ে।
আব্দিল কারিম আল খাত্তাবীকে চিনেন?
জানি উনাকে হাতে গুনা কয়েকজন বাদে অনেকেই চিনেন না।মরক্কোর রিফের গেরিলা নেতা।যার গেরিলা টেকনিক স্প্যানিশ ও ফরাসী দখলদারদের ঘুম হারাম করে দিয়েছিল।
১৯২১ সালের ঘটনা..
স্প্যানিশ ২০ হাজারেরও বেশী সৈন্য যাত্রা করেছে রিফের দিকে।অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত স্প্যানিশ বাহিনীর লক্ষ্য আমীর আব্দিল কারিম আল খাত্তাবীর মুজাহিদ গেরিলা বাহিনীকে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া।স্প্যানিশ বাহিনীর বিপরীতে খাত্তাবীর ছিল মাত্র কয়েক হাজার সৈন্য ও পুরাতন অস্ত্র।কিন্তু এই গেরিলা নেতার অসাধারণ টেকনিকের কাছে মারাত্নকভাবে বিপর্যস্ত হয় স্প্যানিশ বাহিনী।এই ক্ষুদ্র বাহিনীর কাছে তৎকালীন বিশ্বের তৃতীয় পরাশক্তি স্পেনের প্রায় ১৯০০০ সৈন্য মারা যায়।
আব্দিল কারিম আল খাত্তাবীকে বলা হয় গেরিলা যুদ্ধের জনক।মজার বিষয় কি জানেন, হো চি মিন,মাও সেতুং , এর্নেস্তো চে গেভারার অনুপ্রেরনা ছিল আব্দিল কারিম আল খাত্তাবী।তারা সবাই খাত্তাবীর গেরিলা টেকনিক ফলো করত।বলা হয়ে থাকে চে গেভারা মিশরে আমীর খাত্তাবির সাথে দেখাও করেছিলেন।ফিদেল কাস্ত্রো তার বইতে আব্দিল কারিম আল খাত্তাবীর গেরিলা টেকনিকের ভূয়সী প্রশংসা করেছেন।
রাস্তায় বের হলেই চে গুয়েভারার ছবিযুক্ত টি শার্ট আর ক্যাপ চোখে পড়ে।কিন্তু গেরিলা যুদ্ধের জনক আব্দিল কারিম আল খাত্তাবীর ছবিযুক্ত টি শার্ট আর ক্যাপ তো দূরে থাক তার নামই জানেনা অনেকে!
সুত্রঃ উইকিপিডিয়া, গালফ নিউজ
কোন মন্তব্য নেই