Page Nav

HIDE

এই ব্লগটি সন্ধান করুন

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

মা ও দুই সন্তানকে হত্যা, ছুরিসহ আটক ঘাতক

বিটিএন24 অনলাইন রিপোর্টঃ সিলেট শহরতলির শাহপরান থানা এলাকার বিআইডিসি মহল্লার একটি বাড়িতে পড়ে থাকে মা ও ৯ বছরের মেয়ের লাশ।  খবর পেয়ে  শোয়ার র...

বিটিএন24 অনলাইন রিপোর্টঃ সিলেট শহরতলির শাহপরান থানা এলাকার বিআইডিসি মহল্লার একটি বাড়িতে পড়ে থাকে মা ও ৯ বছরের মেয়ের লাশ।  খবর পেয়ে  শোয়ার রুম থেকে উদ্ধার করে পুলিশ । তাঁদের শরীরে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতের চিহ্ন ছিল। মা-মেয়ের লাশের পাশে সাত বছরের এক শিশু ছুরিকাঘাতে আহত অবস্থায় কাতরাচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ বলছে, লাশ উদ্ধার করার সময় ওই বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরিসহ এক কিশোরকে (১৭) আটক করা হয়েছে। ওই কিশোর নিহত নারীর সৎপুত্র।

নিহত নারীর নাম রুবিয়া বেগম (৩০) ও তাঁর মেয়ের নাম মাহা বেগম (৯) ও ছেলের নাম তাহসিন (৭)। তাহসিন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সময় রুবিয়া বেগমের স্বামী আবদাল হোসেন (৪২) বাড়ির পাশেই মুদিদোকানে ছিলেন। তিনি মুদি ব্যবসায়ী।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান প্রথম আলোকে জানান, প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে যায়। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে সৎমা-ভাই-বোনকে ছুরি দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে কিশোর। ঘটনাস্থলে মা-মেয়ে মারা যান। দুজনের পুরো শরীরে এলোপাতাড়ি কোপ ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শয়নকক্ষের খাটের তোশকে আগুন ধরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়ার সময় পুলিশ কিশোরকে আটক করেছে।

ওসি আরও জানান, পুলিশ মা-মেয়ের লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে নিয়ে গেছে।

কোন মন্তব্য নেই