Page Nav

HIDE

এই ব্লগটি সন্ধান করুন

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

কেরানীগঞ্জে তিনতলা ভবন উল্টে পড়ল ডোবায়

বিটিএন২৪ রিপোর্ট : ঢাকা কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন পাশের ডোবায় ধসে পড়ে।  ঢাকার কেরানীগঞ্জের চরাইল এ...

বিটিএন২৪ রিপোর্ট : ঢাকা কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন পাশের ডোবায় ধসে পড়ে। 

ঢাকার কেরানীগঞ্জের চরাইল এলাকায় আজ শুক্রবার ভোরে একটি তিনতলা ভবন উল্টে ডোবার মধ্যে পড়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ সাতজন আহত হয়েছেন। আরও সাতজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ঢাকার কেরানীগঞ্জের পূর্ব চরাইল খেলার মাঠ সংলগ্ন এলাকায় একটি তিনতলা ভবন ডোবায় ধসে পড়েছে।

আজ ভোর ৫টার দিকে চরাইল খেলার মাঠের কাছে তিনতলা ভবনটির উল্টে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, খালের পাড়ে নিচু জমি হওয়ার কারণে ভবনটি উল্টে যেতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ছয়টা থেকে উদ্ধারকাজ শুরু হয়।

ভবনটির নিচতলা পুরোপুরি উল্টে গেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেরানীগঞ্জ ও ঢাকার সদর দপ্তরের পাঁচটি ইউনিট উদ্ধার অভিযান চালায়। এখনো উদ্ধারকাজ চলছে। ভবনটিতে আর কেউ আছে কি না, খুঁজে দেখা হচ্ছে। অল্প সময়ের মধ্যে ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হবে।

পুলিশ জানিয়েছে, ভবনটির মালিকের নাম জানে আলম (৪৭)। তাঁর পরিবারসহ চারটি পরিবার ভবনটিতে বসবাস করে। দুর্ঘটনায় ভবনের মালিকসহ সাতজন সামান্য আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একটি শিশু রয়েছে। তাঁদের মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, কী কারণে ভবনটি উল্টে গেছে, তা তদন্ত করে দেখা হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিচু জমির কারণে দেবে গিয়ে থাকতে পারে।

কোন মন্তব্য নেই