ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে দাঙ্গায় তিন মুসলিমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। রবিবার এক হিন্দু যুবকের মৃতদেহ পাওয়ার পর উগ্র হিন্দুরা ন...
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে দাঙ্গায় তিন মুসলিমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। রবিবার এক হিন্দু যুবকের মৃতদেহ পাওয়ার পর উগ্র হিন্দুরা নির্বিচারে মুসলমানদের ঘরবাড়িতে অগ্নি-সংযোগ করে।
স্থানীয় দৈনিক দ্য হিন্দু’র রিপোর্টে জানা এ তথ্য জানা গেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আট জনকে সোমবার গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
হিন্দু’র রিপোর্টে বলা হয়, রবিবার মুজাফফরপুর জেলার মুসলিম অধ্যুষিত আজিজপুর গ্রামে সহিংসতার সূত্রপাত হলে ক্রুদ্ধ গ্রামবাসী মুসলমানদের এক ডজনেরও বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
১৯ বছর বয়সী এক হিন্দু যুবক এক সপ্তাহেরও অধিক সময় নিখোঁজ থাকার পর তার মৃতদেহ পাওয়া গেলে হিন্দুরা গ্রামের মুসলিম পরিবারগুলোর উপর হামলা চালায়। ওই হিন্দু যুবকের সাথে গ্রামের এক মুসলিম মেয়ের সঙ্গে কথিত প্রেম ছিল বলে জানা গেছে।
হিন্দুদের হামলার ভয়ে রবিবার অধিকাংশ গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যায়। রাজ্য সরকার সহিংসতায় নিহত প্রত্যেক পরিবারের জন্য ৮,১০০ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: এপি
কোন মন্তব্য নেই