Page Nav

HIDE

এই ব্লগটি সন্ধান করুন

Grid

GRID_STYLE

শিরোনাম

latest

বর্ষিয়ান আলেমরা কারাগারে মানবেতর জীবনযাপন করছে!

বর্তমান সময়ে ইসলামপন্থীদের অনেক বড় একটা বিপজ্জনক সময় কাটছে, এরমধ্যে ইসলামের জন্য সত্যিকারের সেবক, একইসঙ্গে আধুনিক রাষ্ট্রব্যবস্থা তথা যোগ...

বর্তমান সময়ে ইসলামপন্থীদের অনেক বড় একটা বিপজ্জনক সময় কাটছে, এরমধ্যে ইসলামের জন্য সত্যিকারের সেবক, একইসঙ্গে আধুনিক রাষ্ট্রব্যবস্থা তথা যোগ্য নেতা হওয়ার যোগ্যতা রাখেন এমন কিছু খোদার পথের রাহবার আমি বেশ কয়েকদিন ধরে খুজছিলাম। বেশ কয়েকজনের নামও নক্ষত্রের আলোর মত জ্বলজ্বল করছে ইসলামী আন্দোলন এর স্বর্ণোজ্জ্বল সিতারার মত। আমি বিশ্বাস করি আইয়ামে জাহেলিয়াত এর ন্যায় জাহিলিয়াত যুগের ও সমাপ্তি আছে। যদিও বা জামাতের সাথে আমাদের কিছু মত পার্থক্য আছে, তথাপি জামাতের বড় বড় নেতাদের ফাঁসি আমাদেরকে অত্যন্ত বেদনার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। যাই হোক এখন থেকে আমাদেরকে আধুনিক প্রযুক্তি সচেতন, সমাজ চিন্তার ইসলামী চিন্তাবিদদেরকে দলবল নির্বিশেষে পরিপূর্ণ হবে সাপোর্ট দিয়ে যেতে হবে। কারণ এই জাহিলিয়াত যুগের হাত থেকে বাংলাদেশের বর্তমানে কেউ নিরাপদ নয়। কিছুদিন আগে ইসলামী আইনজীবীর পরিচয় চেয়ে আমি স্ট্যাটাস দিয়েছিলাম। অনেকেই অনেক আইনজীবীর নাম বলেছিলেন। তার মধ্যে একটি নাম সবচেয়ে বেশিবার উল্লেখ করেছেন। উনাকে নিয়ে আমি বিস্তারিত গবেষণা করি। আসুন আজকে আমরা আলোচনা করি সেই বিখ্যাত আইনজ্ঞ শিশির মনিরকে নিয়ে। যাকে নিয়ে আমার অন্তরের নতুন আশার উদয় হচ্ছে।পরিচয়: #মোহাম্মদ_শিশির_মনিরShishir Manir (Mohammad ‍Shishir Manir) বাংলাদেশ সুপ্রীম কোর্টের (Advocate of Supreme Court of Bangladesh) একজন বিজ্ঞ আইনজীবি। আইন পেশার উন্নয়ন ও গবেষণায় তিনি অনবদ্য ভূমিকা রাখছেন। সাধারণ জনগণকে আইনী সেবা প্রদান ও ন্যায়বিচার প্রাপ্তিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিককালে জনগুরুত্বপুর্ণ চাঞ্চল্যকর কয়েকটি বিষয়ে আইনী লড়াইয়ে তিনি সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন।আসুন তার কিছু আইনী মামলা নিয়ে কথা বলি -১. জাপানি নারীর মামলা : আপাতত ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকবে ২ শিশু ২. দণ্ডিতের সাজা নির্ধারণে নীতিমালা নিয়ে হাই কোর্টের রুল ৩. জামায়াতের প্রতিনিধি হিসেবে নেতাদের মামলা দেখভাল করেছেন সাবেক শিবির নেতা অ্যাডভোকেট শিশির মনির। ৪. ফোনালাপে আড়িপাতা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট ৫. জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ ৯ জনের রিমান্ড শুনানিতে বিপুলসংখ্যক আইনজীবী আসামিপক্ষে উপস্থিত হন। শুনানির সময় তারা আদালতে হট্টগোলও করেন। জামায়াত নেতাদের রিমান্ড শুনানিতে যা বললেন আইনজীবীরা. ৬. টাকা যায় মোটরসাইকেল আসে না’, লোভ কমানোর পরামর্শ হাইকোর্টের ৭. কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করা নিয়ে আইনি বিতর্ক ৮. জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আবদুস সুবহানের মামলার রায় ন্যায়ভ্রষ্ট : শিশির মনির৯. দণ্ডিত সেই দুই শিশুকে তাৎক্ষণিক মুক্তি দিতে হাইকোর্টে আবেদন ১০. পুলিশের অপরাধ তদন্তে কমিশন গঠন চেয়ে রিট ১১. সাবেক শিবির সেক্রেটারিকে আইনজীবী নিয়োগ দিলেন আকতার ১২. খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুলসুম আক্তার ওরফে কুলসুমীর বদলে মিনু আক্তার সাজা খাটছেন। এই মামলা ঘিরে কুলসুম হিসেবে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন মিনু। আদালতে কুলসুম হিসেবে করা আপিল তথা মিনুর পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির ও ইকবাল হোসেন। ১৩. বিচারপতিকে চিঠি : সেই দুই শিশুকে মুক্তির নির্দেশ ১৪. চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের হয়ে জেল খাটা মিনুর গাড়িচাপায় মৃত্যুর ঘটনায়. ১৫. সাজাপ্রাপ্ত পলাতক এক আসামির সঙ্গে নামের কিছুটা মিল থাকায় খুলনার সালাম ঢালীকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।১৬. রাজারবাগ পিরের অনুসারীদের বিরুদ্ধে আইনজীবীর জিডি ১৭. রাজারবাগ দরবার শরিফের সম্পদ তদন্তের নির্দেশ ১৮. জামায়াতকে গ্রেফতার করা হবে কেন? আদালতে প্রশ্ন রাখেন এড. শিশির মনির ১৯. মুক্তির আনন্দে কৃতজ্ঞতা জানাতে হাইকোর্টে দরিদ্র সংখ্যালঘু ৫ কৃষক ২০. থানা-কারাগারে দ্রুত বায়োমেট্রিক চালুর তাগিদ দিল হাই কোর্ট ২১. অর্থের বিনিময়ে নিরপরাধকে জেলে পাঠানো দুর্ভাগ্যজনক: হাইকোর্ট এতো কিছু বলার মূল উদ্দেশ্য হলো- সত্য কথা বলতে আমরা বাংলাদেশের আলেম সমাজ অনেকদিন ধরেই ভালো নেই। বর্ষিয়ান আলেমরা কারাগারে মানবেতর জীবনযাপন করছে। সব মামলার জামিন হয়, একজন ধর্ষক পর্যন্ত জামিন নিয়ে মুক্তবাতাসের ঘোরাঘুরি করছে। কিন্তু কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাঈদী, আল্লামা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসেন রাজি. সহ ইসলামের জন্য জান কোরবান আলেমরা মিথ্যা মামলায় কারাগারের রুদ্ধ প্রকোষ্ঠে দিনাতিপাত করছে। আশাকরি এড. শিশির মনির সাহেব সহ অন্যান্য ইসলামী আইনজীবীরা তাদের কারামুক্তির জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

তথ্যসূত্র: ১.এই লিংকে ক্লকি করুন ২.এই লিংকে প্রবেশ করুন

কোন মন্তব্য নেই