আল মাহমুদ স্টাফ-রিপোর্টার(উল্লাপাড়া) সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্টানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ কর...
আল মাহমুদ স্টাফ-রিপোর্টার(উল্লাপাড়া) সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্টানিকভাবে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ভোটার তালিকা হালনাগাদ -২০১৯ সালে নিবন্ধিত নাগরিকগণের মধ্যে যারা ভোটার তালিকা হয়েছে শুধু তাদের মধ্যে আজ ১৮/০২/২০২১ ইংরেজী, রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় এই স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশনের নেতৃত্বে উক্ত পরিষদ কার্যালয়ে সকাল ১০ঘটিকা হতে বিকেল ৪ঘটিকা পর্যন্ত এই স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ হুমায়ূন কবির লিটন স্ব-শরীরে উপস্থিত হয়ে স্মার্ট কার্ড বিতরণ অনুষ্টানের শুভ উদ্বোধন। উক্ত বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদ এর সচিব জনাব মোঃ রাশেদুল ইসলাম, অত্র পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা সবুজ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ নাঈম সহ আরও অনেকে। নির্বাচন কমিশন থেকে উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশনের সহকারি কর্মচারী মো আঃ মজিদ এবং মোঃ নজরুল ইসলাম যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০২ইং শুধু তারাই এই স্মার্ট কার্ড পাবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটার দের স্লিপ নিয়ে তথ্য গুলা যাচাই-বাছাই এর মাধ্যমে সুন্দর ও গুছালো ভাবে কাজ করে যাচ্ছেন । উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশনের তথ্য মতে ১৪/০২/২০২১ ইং হইতে ২৫/২/২০২১ইং পর্যন্ত ধারাবাহিক ভাবে এই স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচী অনুষ্টিত হবে। এই বিতরণ কর্মসূচি উল্লাপাড়া উপজেলার ৫নং মোহনপুর এবং ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ এর আওয়াতাভুক্ত মোট ৯ টা ওয়ার্ডের ভোটারদের মাঝে বিকাল ৪টা পর্যন্ত স্মার্ট কার্ড প্রদান করবেন উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশন। সূচী অনুসারে ক্রমান্বয়ে উল্লাপাড়া উপজেলার বাকি ইউনিয়ন গুলোতেও স্মার্ট কার্ড প্রদান করা হবে বলে জানান উক্ত উপজেলা নির্বাচন কমিশন কর্মকর্তারা ।
কোন মন্তব্য নেই